জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারো পুলিশে দিল ছাত্রজনতা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারো পুলিশে দিল ছাত্রজনতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে জেলগেটে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। এসময় তাকে মারধর করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার রাতে তিনি জেলখানা থেকে মুক্তি পান। জেলখানা থেকে মুক্তির পরই তাকে জেলগেট থেকে আটকে মারপিট করে ছাত্র জনতা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ছাত্রজনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ