বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ ভাবে না: জয়শঙ্কর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ ভাবে না: জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। বুধবার (০৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, ‘আমার মনে হয়, ওই বৈঠকে (বিমস্টেক সম্মেলন) মূল যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো- ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইউনিক। এটা আসলে দু’দেশের মানুষের সংযোগ। অন্য কোনও দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে।’

জয়শঙ্কর জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত তার উদ্বেগের কথা খোলাখুলিই জানিয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কী বলেছেন, সেই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘সেখানে মৌলবাদীকরণের যে চেষ্টা চলছে, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয়, আমরা মন খুলে সেই উদ্বেগের বিষয়গুলি জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনও দেশই জানে, গণতন্ত্রে নির্বাচন প্রয়োজন। এই প্রক্রিয়াতেই জনমত জমা পড়ে এবং তার পুনর্নবীকরণ হয়। আমরা আশা করি, ওরাও (বাংলাদেশ) ওই পথেই হাঁটবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ