দ্বিতীয়বারের মত ‘মা’ হচ্ছেন গওহর খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্বিতীয়বারের মত ‘মা’ হচ্ছেন গওহর খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী গওহর খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। স্বামী কোরিওগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে একটি আনন্দপূর্ণ ভিডিও শেয়ার করেছেন তিনি। এতে স্পষ্ট হয়েছে অভিনেত্রীর বেবি বাম্প। সেই সাথে ভিডিওর ক্যাপশনেই বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে গওহর লিখেছেন, ‘সবার ভালোবাসা ও প্রার্থনা প্রয়োজন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।’

ভিডিওতে স্বামীর সঙ্গে নাচতে দেখা যায় গওহরকে। নাচতে নাচতে বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী।

ভিডিও পোস্ট করতেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি বলিউডের অনেক তারকাও গওহরকে অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরা লিখেছেন, ‘এটা তো দারুণ সুসংবাদ। তোমাকে ও জায়েদকে বুক ভরা ভালোবাসা জানাই। আসন্ন সন্তানের বড় ভাই জেহানকেও আদর ও ভালোবাসা।’

প্রসঙ্গত, এই মুহূর্তে গওহরের প্রথম সন্তানের বয়স এখনও দুই বছর হয় নি। ২০২৩-এর ১০ মে প্রথম সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী, মডেল গওহর। আগামী ১০ মে ২ বছরে পা রাখবে গওহর-জায়েদের ছেলে জেহান। আর এরই মধ্যে দ্বিতীয় মাতৃত্বের কথা ঘোষণা করলেন অভিনেত্রী।

২০২০-তে করোনাকালে শুরু জুটির গওহর ও জায়েদের প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন সঙ্গীতপরিচালক ইসমাইল দরবারের ছেলে। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। তবে বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন এই জুটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ