তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে এই খোলা চিঠি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে এই খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

সৈয়দ সেলিম রেজা
জাতীয় নির্বাচনের খসড়া তালিকায় ক্লিন ইমেজের প্রার্থীরা অগ্রাধিকার পাবে অথবা বিতর্কিত প্রার্থীদের সুযোগ দেয়া হবে না- এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এমন মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে আমার কিছু কথা বলার আগ্রহ প্রকাশ করছি।
বিগত সময়ে বিভিন্ন মিশনের কারসাজিতে দলে অনেক অযোগ্য লোক নির্বাচনী টিকিট হাতিয়ে নিয়ে এম পি মন্ত্রী হয়েছে। যোগ্যতার অভাবে সচীব উপ- সচিব কে স্যার বলে কথা বলতে দেখেছি কারন যে মন্ত্রনালয় মন্ত্রী সাহেব দেয়া হয়েছে সে বিষয়ের উপর উনার কোনপ্রকার জ্ঞান নাই তাই তিনি তার সংশ্লিষ্ট সচিব কে স্যার স্যার বলে তোয়াজ করে সময় পার করেছে। সচিবের প্রেসক্রিপশনে চলা মন্ত্রী ভাগাভাগীর ব্যবসায় হাজার কোটি কামিয়ে বিগত আন্দোলন সংগ্রামে বউ বাচ্চাদের নামে সম্পদ লিখে দিয়ে, নিজে রোগীর খাতায় নাম লিখিয়ে থাইল্যান্ডে কিংবা সিংগাপুরে আয়াসী জীবন পার করেছে। আবার এখন নির্বাচন ঘনিয়ে এসেছে নিজেকে ফিজিক্যালি ফিটনেস দেখিয়ে, নির্বাচনী টিকিট নিতে দৌড়ঝাপ শুরু করেছে। এখনকার আবহাওয়া খুবই ভাল উনারা আছেন ফুরফুরে মেজাজে।
বিগত দিনের বিভিন্ন পর্যায়ের নির্বাচিতদের হাতে সম্পদ ও টাকা আছে, তাই লবিং ও তদবিরে তারাই এগিয়ে থাকার সম্ভাবনা বেশী। যদিও বিগত আন্দোন সংগ্রামে ব্যাংক ছিল বউ নিয়ন্ত্রিত। এখন আবার বিনিয়োগ করলে রিটার্ন আসবে এই প্রত্যাশা অনেকের। এদের মাঝে যারা পরিক্ষিত তাদের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার চেয়ে বেশী জ্ঞান রাখেন। তবে বাকফটু মিশনারীরা বিভ্রান্তে ব্যতিব্যস্ত।
তাই দলকে শক্তিশালী রাখতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে হবে, রাগ কিংবা আবেগের বশবর্তী হওয়া যাবে না।
দীর্ঘ মেয়াদী রাস্ট্র পরিচালনার কল্পে স্বচ্চ ইমেজের অধিকারী, সাবেকও বঞ্চিত ছাত্রনেতা, নির্যাতিত, ত্যাগীদের অগ্রাধিকার ভিত্তিতে (অন্তত দুই তৃতীয়াংশ) তালিকায় অন্তর্ভুক্ত করা খুবই জরুরি বলে মনে করি।
সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে, চলমান পক্রিয়ার প্রতি স্বজাগ দৃষ্টি রাখত।আজকের অর্জন ভবিষ্যতে দেশ ও জনগনের উন্নয়নে, সুযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
আগামীর রাস্ট্র নায়ক হবে ভারতীয় আগ্রাসনের যমদুত, যাহা জাতীর প্রানের প্রত্যাশা। রাস্ট্রগঠন পক্রিয়ার বিলম্বিত সময় রাট্রপরিচালনার পথকে সুগম করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ