গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বোনের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোন আফরোজা পারভীন কবিরের দীবা গার্ডেন নামে বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. মতিয়ার রহমান। তিনি বলেন, তাকে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়ে আসা হয়েছে।

শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, শাহ সারওয়ার কবির দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছেন।

পরে ওই এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, সাবেক এমপি শাহ সরওয়ার কবীর একাধিক মামলার আসামি। দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ