লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে: প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারা দেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তার আগে এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আজ শুক্রবার সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এছাড়া কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। বিষয়টিকে গ্রাহকরাও বিশেষ পরিস্থিতি হিসেবে মেনে নিচ্ছেন। এক সপ্তাহ থেকে ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহণ খাতে ব্যবহার হয়ে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ