শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।

একইসঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অবচ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. কাজী আবু তালহা।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজ বাড়ির পাশে এক নরপশুর ধর্ষণের শিকার হন সাড়ে ৫ বছরের এই শিশু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ