লালবাগে রহমতুল্লাহ স্কুল মিলনায়তনে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালবাগে রহমতুল্লাহ স্কুল মিলনায়তনে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রহমতুল্লাহ মডেল স্কুল মিলনায়তনের নাম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পুনঃস্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক‌ ভিপি ওয়েস্ট অ্যান্ড স্কুলের গভর্নিং বডির সভাপতি বিএনপির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক পরিষদের নেতা, অভিভাবক প্রতিনিধি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সচেতন নাগরিকরা। সেখানে বহু বছর আগে জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে ‘রহমত’ শব্দটি যুক্ত এবং এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এবং বিশেষ করে লালবাগের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রত্যক্ষ হস্তক্ষেপে স্কুলটির অডিটরিয়ামের নাম শহীদ জিয়া বাদ দিয়ে রহমত অংশটি সংযোজন করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে, জনগণের দাবি ও বর্তমান প্রশাসনের সদিচ্ছায় প্রতিষ্ঠানটির অডিটরিয়ামের নাম জিয়াউর রহমান অডিটরিয়াম পুনর্বহাল করা হয়।

এতে উপস্থিত অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন।

মীর আলী নেওয়াজ বলেন, এই ঘটনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর থেকে রাজনৈতিক প্রভাব কমে আসবে এবং ভবিষ্যতে এমন ঐতিহাসিক নাম পরিবর্তনের অপচেষ্টা আর কেউ করবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ