ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে এলডি হলে ঢোকেন ঐকমত্যে কমিশনের সদস্যরা। সেখানে ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

১০টা ২১ মিনিটের দিকে ঢোকেন এনসিপি নেতারা। দলটির আট সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা।

১০টা ৩৪ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠক সঞ্চালনা করেন। শুরুতেই ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সহানুভূতি জানিয়ে আহতদের আরোগ্য কামনা করা হয়।

জানা গেছে, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আনুপাতিক নির্বাচন, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার সুযোগ, নির্বাচিত উচ্চকক্ষ, নির্বাচিত রাষ্ট্রপতি, সংবিধান সংশোধনে গণভোট, বিচার বিভাগের রাজনীতিকরণ রোধ, নারীর ভোট ইত্যাদি বিষয়ে কথা বলবেন এনসিপি নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ