ময়মনসিংহে সংখ্যালঘু পরিবারদের নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে সংখ্যালঘু পরিবারদের নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের মুক্তাগাছায় সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমি দখলকারি আওয়ামী লীগ নেতাদের অর্থদাতা খান অটোরাইস মিলের মালিক কাদের খান, মজনু খান এবং আমীর খানের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নির্যাতিত সংখ্যালঘু পরিবারের আয়োজনে মুক্তাগাছা-টাঙ্গাইল সড়কের দুল্লা সড়কের মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী রতন চন্দ্র দে, নিরন্দ্র চন্দ্র দে, বিপুল চন্দ্র দে, হাবিবুর রহমান এবং ফরিদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ৫ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তাঁর ধূসর আওয়ামী লীগ নেতাদের অর্থ দাতারা নানা অপকর্মে লিপ্ত রয়েছে। তাদের অচিরেই বিচারের সম্মুখীন না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ