আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা: ফেনীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, ফেনী
দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচারকারী মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলা দায়েরর প্রতিবাদে মানববন্ধন করেছেন ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনীতিক, পেশাজীবী সংগঠন ও ছাত্র প্রতিনিধিরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আপসহীন সম্পাদক মাহমুদুর রহমানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে ৭১ টিভিসহ গ্রুপটির সব সম্পদ ক্রোক করার প্রস্তাব করেন।
দৈনিক আমার দেশ পাঠকমেলার জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলার সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, কামাল উদ্দিন, ফিরোজ আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা কলেজ বিষয়ক সম্পাদক মো. এয়াছিন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরউল্যাহ কায়ছার, প্রশিক্ষণ সম্পাদক সফিউল্লাহ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম, জেলা স্বেচ্ছাসেবক পরিবারের নেতা ওসমান গনী রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোহাইমিন তাজিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, তরুণ সংবাদকর্মী এমএ আকাশ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর চারণ কবি মঞ্জুর তাজিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক মফিজুর রহমান, টিভি সাংবাদিক নজির আহমদ রতন, সমির উদ্দিন, পাঠকমেলার সদস্য রিয়াজ উদ্দিন স্বপন, আবরার হোসেন, মো.ইউনুস, সংবাদকর্মী জহিরুল ইসলাম রাজন, আমার দেশ দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস, সংবাদকর্মী ইদ্রিস রিয়াদ, এম কাওছার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ