ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঝটিকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে এ ঝটিকা মিছিল বের করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. আবুল কাশেমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

মিছিলে স্লোগান দেওয়া হয়- ‘লগি বৈঠা তৈরি করো, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ো’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’।

গত ২০ এপ্রিলও রাজধানীর ডেমরা-মিরপুরে ঝটিকা মিছিল করেন দলটির নেতকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ