সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না: নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না: নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে আনতে হবে। সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না। এই সরকারে প্রধান দুটি কাজ হলো সংস্কার ও গণহত্যার বিচার করা। আমাদের পরিষ্কার কথা সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি রতন হাজীর মৃত্যুতে সমবেদনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, প্রধান উপদেষ্টার গঠন করা জাতীয় ঐক্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা বলছি সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কিছু সংস্কার করা যেতে পারে।

প্রশাসনের জন্য যদি কোনো বিধি-বিধান না তৈরি করা হয় তাহলে সেই প্রশাসন তো আগের মতোই কাজ করবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদির রহমান মিল্কির সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, নারায়ণগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহসহ অন্যান্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ