ময়মনসিংহে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পতিত আ'লীগ দোসরদের পুনর্বাসনের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পতিত আ’লীগ দোসরদের পুনর্বাসনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি সাইদুল ইসলামের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানায়, সাইদুল আওয়ামীলীগ শাসনামলে নিজেকে ক্ষমতাসীন দলের অনুগত হিসেবে প্রতিষ্ঠিত করে। বিগত সময়ে আওয়ামী লীগের সাথে মিলে তিনি এলাকায় চাঁদাবাজি, ত্রাণ আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল সে। বর্তমানে সে শ্রমিকদল নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করছে। পাশাপাশি পতিত সরকারের নেতাদের পুনর্বাসন করার চেষ্টা করছে।

ঘাগড়া ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সাইদুলের মতো সুবিধাবাদী, দালাল ও বিশ্বাসঘাতকদের দল থেকে চিহ্নিত করে বহিষ্কার করা এখন সময়ের দাবি। সে শুধু দলের বদনামই করছে না, বরং মাঠ পর্যায়ের রাজনীতিকে কলুষিত করছে। বিগত সময়ে যে সকল আওয়ামীলীগ নেতাদের সাথে তার উঠাবসা ছিলো তাদেরকেই এখন বিএনপি তে পুনর্বাসন করতে চায় সে।

ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার জানান, সাইদুল আওয়ামীলীগের সহায়তায় মেম্বার নির্বাচিত হয়েছেন। এখন বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। এ বিষয়গুলো আমরা দলীয় ঊর্ধ্বতন নেতাদেরকে জানিয়েছি।

জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ এর ভাষ্য, ইউনিয়ন পর্যায়ের নেতাদের তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। যদি তার ব্যাপারে আমার কাছে অভিযোগ আছে এবং সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে সাইদুল ইসলাম জানান, তিনি আওয়ামীলীগের আমলে মেম্বার হয়েছেন৷ কাজকর্মের সুবিধার্থে তিনি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের সহায়তা নিয়েছেন। এজন্য তাকে দালাল বা ফ্যাসিস্ট বলা যাবে না। এখন বিএনপির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ