আ'লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে এই মশাল মিছিল করে দলটি। তার আগে সেখানে সমাবেশ করে তারা।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপি নেতারা বলেন, সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা-বাণিজ্য করছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন- সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে, ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না।

এ সময় সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার করার দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক মো. রাকিব হোসেন রাজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ