প্রিয়ন্তী উর্বী’র অভিনয়ে মুগ্ধ দর্শক, আসছে নতুন নাটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রিয়ন্তী উর্বী’র অভিনয়ে মুগ্ধ দর্শক, আসছে নতুন নাটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার অভিনয়ের মুগ্ধতা এবং নতুন নাটকের প্রতি দর্শকদের আগ্রহ যেন দিন দিন বাড়ছে। সম্প্রতি তার অভিনীত নাটক ‘তুই আমার হয়ে যা’ ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই নাটকে প্রিয়ন্তী উর্বী এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। তবে এর মধ্যে নতুন এক নাটক আসতে চলেছে যা নিয়ে তিনি ভীষণ উত্তেজিত।

প্রিয়ন্তী উর্বী জানালেন, তার অভিনীত নতুন নাটকটির নাম ‘লং ড্রাইভ’। নাটকটির গল্প খুবই সুন্দর এবং তার চরিত্রটি আরোএকটি ভিন্ন মাত্রা যোগ করবে দর্শকদের কাছে। উর্বী বলছেন, ‘লং ড্রাইভ নাটকটির গল্পটি খুবই চমৎকার। আমি এবং মীর রাব্বি স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। গল্পে, আমরা একসাথে লং ড্রাইভে যাচ্ছি, কিন্তু সেখানে নানা সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলোর মধ্যে দিয়েই নাটকের গল্পটি এগিয়ে চলে। নাটকের রচয়িতা সায়েম খান এবং পরিচালক সাদনান রনির প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রম এবং যতেœর কারণে নাটকটি তৈরি হয়েছে।’ প্রিয়ন্তী উর্বী তার অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সুনাম অর্জন করেছেন। তার চরিত্রের গভীরতা এবং পারফরম্যান্স, বিশেষ করে ‘তুই আমার হয়ে যা নাটকে, দর্শকদের প্রশংসায় ভাসিয়েছে। এই নাটকেও প্রিয়ন্তী উর্বী দর্শকদের মন জয় করেছেন। তার চরিত্রটি ছিলো একেবারে চ্যালেঞ্জিং এবং তাকে তা সফলভাবে ফুটিয়ে তুলতে হয়েছে। এছাড়া, প্রিয়ন্তী উর্বী টিটোর নির্দেশনায় প্রাণ-আরএফএল’র একটি নতুন প্রোডাক্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে। গেলো ৫ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘নায়কের বন্ধু’ নাটকটি, যা নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ