কিয়ারাকে কোটি টাকার যে উপহার দিলেন সিদ্ধার্থ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিয়ারাকে কোটি টাকার যে উপহার দিলেন সিদ্ধার্থ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে আসছে নতুন সদস্য। এবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুশি করতে দামী উপহার দিলেন সিদ্ধার্থ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কিয়ারাকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন হবু বাবা। আর সেই গাড়ি হল টয়োটা ভেলফায়ার। এই গাড়ির দাম ১.১২ কোটি রুপি।

বলিউডের অনেক তারকারাই এই গাড়ি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন অজয় ​​দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান।

জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা করেন অভিনেত্রী। তবে কিয়ারা ও সিদ্ধার্থ সন্তান আসার খবর দিলেও, কবে ডেলিভারি বা প্রেগন্যান্সির কত মাস চলছে, তার কিছুই জানাননি।

বিশেষ এ অবস্থায় সাবধানে আছেন অভিনেত্রী। অনাগত সন্তানের কথা মাথায় রেখে, ছেড়েছেন অভিনয়ের কাজও। জানা গিয়েছিল, ফারহান আখতারের ‘ডন ৩’ তে নায়িকার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। তবে আপাতত কাজ থেকে বিরতিতে আছেন তিনি।

উল্লেখ্য, শেরশাহ ছবিতে কাজ করার সময় সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন তারা। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কথা বলেননি তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ