নারী কেলেঙ্কারি: এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী কেলেঙ্কারি: এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে অভিযোগ ওঠে। এ নিয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার নোটিশ দেন।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের ২১ নম্বর স্মারকের আদেশ অনুযায়ী উল্লেখ রয়েছে, যেহেতু তিনি(ইউসুফ আলী)কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিকভাবে নারীঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়েছিলেন, যা অসদাচরণ ও পলায়নের শামিল।

সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সামন্তাহার গ্রামের এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সেই সম্পর্ক। বাড়ি ও অফিসে যাতায়াত ছিল দুজনেরই।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় ওই নারীর বাড়িতে বেড়াতে যান খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী। এরপর বিয়ের জন্য ওই নারী জোর করলেও বিয়েতে রাজি হননি ওই কর্মকর্তা। তখন প্রতিবেশীদের সহযোগিতায় তাদের আটকে দেন ওই নারী। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ভিড় জমে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। তখন উৎসুক জনতা জরুরি সেবা ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের থানায় নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন। পরের দিন বিষয়টি নিয়ে আবারও সমাধানের চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

একপর্যায়ে ১১ লাখ টাকার বিনিময়ে সমাধান করতে চাইলেও আপস করেননি ওই নারী। স্থানীয় মাতবররা আবারও পুলিশ ডাকেন। পরে বুধবার রাত ১০টায় খাদ্য কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ।

বক্তব্য জানতে মো. ইউসুফ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীকে নারীঘটিত কারণে কর্মস্থলে অনুপস্থিত ছিল। সেজন্য বিধি মোতাবেক রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এমন একটি চিঠি তিনি পেয়েছেন। তাছাড়া ইউসুফ আলী পাবনার মুলাডুলি সিএসডিতে বদলি আদেশাধীন ছিলেন বলেও ওই খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ