নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ: তাহের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ: তাহের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। মগবাজারে জামায়াতের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির এসব কথা বলেন।

নারীদের অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন দাবি করে মোহাম্মদ তাহের বলেন, তবে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। সব মিলিয়ে সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইইউ সন্তুষ্ট হয়েছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।

মোহাম্মদ তাহের জানান, নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে জামায়াত সিসিটিভি ক্যামেরার দাবি করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ভারসাম্য চায় জামায়াত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ