যেভাবে চলছে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পুনর্বাসন!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শনিবার, মার্চ ২৬, ২০২৫, বিকেলে জেলার শহীদ সার্টু হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহা পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। এ সময় মঞ্চের একেবারে সামনের সারিতে বসা ছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেনি এবং আজকের সুধী সমাবেশে বিএনপির তেমন নেতাকর্মীদের দাওয়াত দেননি বরং আওয়ামী লীগের দোসরদের দাওয়াত দিয়েছেন। এ ছাড়া তিনি জেলার মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আঁতাত করে চলাফেরা করছেন।
জনতার আওয়াজ/আ আ