অধিকাংশ দল ইভিএমে ভোট না চাইলেও ইসি যন্ত্রটির সাফাই গাইছে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিকাংশ দল ইভিএমে ভোট না চাইলেও ইসি যন্ত্রটির সাফাই গাইছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৩, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৩, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বেশির ভাগ রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না চাইলেও নির্বাচন কমিশন (ইসি) বার বার যন্ত্রটির সাফাই গাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তার মতে বিষয়টি দুরভিসন্ধিমূলক।

শনিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে তার কার্যালয়ে এক সভায় এ কথা বলেন জিএম কাদের। এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও এমপিরা উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সভায় ৮০ শতাংশ রাজনৈতিক দল ইভিএমের বিপক্ষে মতামত দিয়েছে। কিন্তু ইসি বারবার সভা ডেকে ইনিয়ে-বিনিয়ে ইভিএমের সাফাই গাইছে। নির্বাচন কমিশনের বোঝা উচিত দেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন গ্রহণ করবে না। পৃথিবীর বিভিন্ন দেশ যখন ইভিএম বর্জন করছে, তখন নির্বাচন কমিশন ইভিএমের সাফাই শুরু করেছে। এতে জনমনে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

জিএম কাদের আরও বলেন, এখনো দেশের সব ভোটার প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। মার্কা দেখে নির্বাচনে ভোট দেয়।

জিএম কাদের বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। দেশের মানুষ আর যেনতেন নির্বাচন চায় না। দেশের মানুষ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে।

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জিএম কাদের বলেন, দল দুটি উৎসবের নির্বাচনকে সহিংস করে তুলেছে। তাই এখন নির্বাচন একটা যুদ্ধ। যে দল জাতীয় নির্বাচনে পরাজিত হবে, তাদের নিশ্চিহ্ন হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। পরাজিত দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এটা কোনো সংস্কৃতি হতে পারে না। এমন বাস্তবতা থেকে দেশ ও দেশের রাজনীতি নিরাপদ করতেই জাতীয় পার্টির সংগ্রাম।

এসময় মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ