ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রথম সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৩, ২০২২ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৩, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
ময়মনসিংহের তারাকান্দায় উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রথম সভা আজ শনিবার দক্ষিণ বাজারস্থ প্রিমিয়ার গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সভা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. ওয়ারেস আলী মামুন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম,আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহ নূরুল কবির শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদ তাইয়্যেবুর রহমান হীরন, ইয়সের খান চৌধুরী,এড. নূরুল হক,হাফেজ আজিজুল হক প্রমূখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন আগামী দিনে সরকার পতনের আন্দোলন ঘোষনা করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ভোট বিহীন সরকারকে পতন ঘটাতে হবে।
জনতার আওয়াজ/আ আ