পাক শিল্পীর সঙ্গে কারিনা, বিপাকে অভিনেত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাক শিল্পীর সঙ্গে কারিনা, বিপাকে অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

কাশ্মিরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর সংঘর্ষে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এতে জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পঞ্চমদিনের মতো দু’দেশে সেনাদের মধ্যে আজ মঙ্গলবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এত উত্তেজনা বিরাজ করছে দু’দেশের মধ্যে।

এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা গেছে কারিনা কাপুরকে। এতে বিপাকে পড়েছেন অভিনেত্রী।

কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তার। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ।

বলিউড অভিনেত্রীর সঙ্গে তোলা সেই ছবি পাকিস্তানি এই শিল্পী ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’। ব্যস, এরপরই আলোচনার ঝড় শুরু। ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।

রবিবার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি এবং সাইফ। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি।

তবে দেশজুড়ে শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় বেবোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল করিনা। কতটা নির্লজ্জ!’

আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলেবদের কোনও দায়িত্ব নেই?’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ