শিক্ষক নির্যাতন বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হয়েছে: গণতন্ত্রী পার্টি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষক নির্যাতন বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হয়েছে: গণতন্ত্রী পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৩, ২০২২ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৩, ২০২২ ৭:১০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সংখ্যালঘু-হিন্দু সম্প্রদায় ও শিক্ষক নির্যাতনের ঘটনা বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন জোটসঙ্গী গণতন্ত্রী পার্টি।

শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সম্মুখে গণতন্ত্রী পার্টির উদ্যোগে সম্প্রতি ফেইসবুকে ধর্ম অবমাননার আভিযোগ এনে নড়াইলের দিঘুলিয়া সাহাপাড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকান-পাট, ধর্মীয় উপসানালয়ে হামলা, ভঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশ গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, আজকের বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতিতে উন্নয়ন ও অগ্রগতি নতুন মাত্রায় নিয়ে গেছে, ঠিক সে সময়ে মুক্তিযুদ্ধবিরোধী দেশী-বিদেশী অপশক্তি আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেবার জন্য জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত। অতীতে যেমন সমস্ত চক্রান্তকে পতিত করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃত, ঠিক সেই মুহুর্তে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে, তারই ধারবাহিকতায় আমাদের দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে বাংলাদেশের মুল চেতনার উপর আঘাত হানছে। এই চিহ্নিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, হিংসা, বিদ্বেষ, কৃতঘ্নতা চরম অধর্ম। ভয়াবহভাবে ধর্মের অপব্যবহারের দাপট চলছে দেশজুড়ে। ঢাকার অদূরে সাভারে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে, নড়াইলে শিক্ষক এর গলায় জুতার মালা পরানো, রাজশাহীতে অধ্যক্ষকে মারধর অতঃপর ক্ষমতার দাপট দেখিয়ে শিক্ষকের জবানীতে অস্বীকার করানোর ঘটনা ঘটছে। তাই শিক্ষকদের সম্মান রক্ষা ও বিপন্নতা প্রতিরোধে আমাদের সকলকে একাত্ম হতে হবে।

নড়াইলে দিঘুলিয়া সাহাপাড়ায় ফেইসবুকে ধর্ম অবমাননার আভিযোগ এনে হিন্দুদের ঘর-বাড়ী, দোকান-পাট, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এর মতো ঘটনা ঘঠেছে। অতীতে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার কোন ঘটনার সুষ্ঠ বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

বক্তারা আরও বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও শিক্ষক নির্যাতনের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িতদের শাস্তি প্রদান ও সরকার এবং প্রশাসনের ছায়ার নিচ থেকে সরিয়ে দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রিতি রক্ষায় সরকার কে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জোর দাবি জানানো হয়। একইভাবে দেশকে অস্থিতিশীল করার সকল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্ববান জানান। ক্ষতিগ্রস্ত সংখালঘু হিন্দু সম্প্রদায়ের পূর্ণবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জোর দাবি জানান। বক্তারা নড়াইলের দিঘুলিয়া সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে ঐ স্থানে অবিলম্বে পুলিশ ফাড়ি নির্মানের দাবি জানান।

বক্তারা বলেন, গণতন্ত্রী পার্টি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেনা মুখ দল দেখে নয়, অপরাধী বা হামলাকারীরা যেই হোক তাকে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।

গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু’র সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী ফরুকী, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য বাবুল দে, কানন আরা, বাংলাদেশ ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিজ, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কচি, অশোক ধর, সম্পাদক মন্ডলীর সদস্য মিনহাজ সেলিম, কমল ঘোষ, কেজি মহিউদ্দিন বাদল, ঢাকা মহানগর কমিটির সভাপতি এ্যাড, এম এ গণি, হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শুক লাল নন্দী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেরাজুল ইসলাম জামান, নজরুল ইসলাম, ইদ্রিস আলী মোল্লা, আতাউর রহমান বাবুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ