ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি: প্রধান উপদেষ্টাকে হাসনাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি: প্রধান উপদেষ্টাকে হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস কিছুদিন আগে বলেছেন— আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ড. মুহাম্মদ ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় ৮ মাস পরে এসেও অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয়— আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি তাদের নেই।

তিনি বলেন, আমার ভাই শহীদ আবরার ও আবু সাঈদের রক্তের ওপর পাড়া দিয়ে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সংস্কার আমাদের দেশের বড় সংস্কার। কোনো কিন্তু অথবা জানি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এ কথা ভুলে গেলে চলবে না।

এনসিপির এ নেতা বলেন, একাত্তর পরবর্তী সময়ে শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে ১৫ লাখ লোক মারা গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন; এই সংগঠনকে নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চায়। একইসঙ্গে শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন।

এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ