আওয়ামী আমলাদের অপসারণের দাবিতে সচিবলয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী আমলাদের অপসারণের দাবিতে সচিবলয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট আমলাদের সচিবালয় থেকে অপসারণের দাবিতে ৭ জন উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন (এএফএম)। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের (এএফএম) সদস্য সচিব ফারহান সরকার দিনারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দেয়।

এএফএম-এর সদস্য সচিব ফারহান জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় হয় এবং বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদের অধ্যায়ের পতন হয়। প্রায় ৩০ হাজার আহত ও ২ হাজার ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অন্তত দুঃখের সহিত বলতে হচ্ছে যে, এই অন্তবর্তী কালীন সরকারের বিভিন্ন দপ্তরে ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজন সুবিধাভোগী আমলারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। যা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনোভাবেই কাম্য ছিল না।

ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজনের মধ্যে উল্লেখযোগ্য, সাতক্ষীরা জেলায় জুলাই গণহত্যা পরিচালনাকারী মূল হোতা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, আওয়ামী আস্থাভাজন শেখ মুজিব জন্মবার্ষিকী পালনে শত শত কোটি টাকা লোপাটের নায়ক কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা এখনও সচিব হিসেবে থাকা জুলাই আগস্টের বিপ্লবের সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সকল চিহ্নিত ফ্যাসিস্ট আমলাদের অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ