বাবার কবর জিয়ারত জুবাইদার, মাকে নিলেন বাসায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাবার কবর জিয়ারত জুবাইদার, মাকে নিলেন বাসায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদার রহমান তার বাবার কবরে ফাতেহা পাঠ করেছে। পরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মাকে বাড়িতে নিয়ে যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান বুধবার (৭ মে) বিকেলে জুবাইদা তার শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ ত্যাগ করেন। প্রথমে তিনি তার বাবা ও প্রাক্তন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করতে বনানী সামরিক কবরস্থানে যান।

তিনি সেখানে নারীদের জন্য নির্ধারিত নামাজঘরে আসরের নামাজ আদায় করেন এবং তারপর তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন।

তিনি জানান, জুবাইদার সাথে তার দেবর মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও ছিলেন।

তিনি বলেন, ‘কবর জিয়ারতের পর জুবাইদা ধানমন্ডির স্কয়ার হাসপাতালে যান। হাসপাতালিটিতে তার মা ইকবাল মান্দ বানু ১ মে থেকে চিকিৎসাধীন।’

আতিকুর রহমান রুমন আরো বলেন, ‘সন্ধ্যায় চিকিৎসকরা তার মাকে ছাড়পত্র দেয়ার পর জুবাইদা তাকে ধানমন্ডিতে তাদের বাসভবন ‘মাহবুব ভবন’-এ নিয়ে যান।

এর আগে মঙ্গলবার (৬ মে) ডা: জুবাইদা লন্ডন থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টা পরেই তার অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। জুবাইদার উপস্থিতি মা ও মেয়ের মধ্যে এক আবেগঘন পুনর্মিলন তৈরি করে।

তিনি প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে কাটিয়েছিলেন এবং পরে ফিরোজায় ফিরে আসার আগে মাহবুব ভবনে কিছুক্ষণ অবস্থান করেছিলেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। কয়েক বছর আগে তাকে চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল।

এর আগে লন্ডনে ১৭ বছরের নির্বাসন শেষ করে জুবাইদা মঙ্গলবার খালেদা জিয়া ও শর্মিলা রহমানের সাথে দেশে ফেরেন।

তারেক রহমান, ডা: জুবাইদা এবং তাদের মেয়ে জাইমা রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ