চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

ময়নুল বাড়ি জুয়েল বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

ওসি মতিউর রহমান বলেন, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, জুয়েল কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়ায় যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যা রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ