জি এম কাদেরের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী? : হান্নান মাসউদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জি এম কাদেরের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী? : হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত জানতে কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

রোববার (১১ মে) বিকেল ৫টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘হে ইন্টেরিম, দিল্লির গোলাম জি এম কাদেরের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি! পরে আবার ছাত্র-জনতার প্রতিরোধকে মব বলতে যাইয়েন না।’

এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটি সোমবার নির্বাচন কমিশনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে লিখিত অভিযোগ দেবে।

জাতীয় পার্টি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতে বিরোধী দল হিসেবে সংসদে যায় দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ