দলীয় শৃংখল ভঙ্গেও দায়ে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় শৃংখল ভঙ্গেও দায়ে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল রোববার দুপুর আড়াইটার দিকে যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জেলা যুবদল সূত্র জানায়, ২০১৭ সালে আরিফুর রহমান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে কমিটির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। ইতোমধ্যে কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানা নেই বলে জানায় জেলা কমিটি। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা কর্মকান্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে জানতে চাইলেসদ্য বিদায়ী জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার উদ্দেশ্যে এ কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে বলে ধারণা করছি। মূলত শরীয়তপুর জেলা যুবদলকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য বিদায়ী জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মোল্লা বলেন, কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেকে আগেই। সে ক্ষেত্রে কমিটি আরও আগেই ভেঙ্গে ফেলা উচিৎ ছিল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্রীয় কমিটির দৃষ্টিকোণে কি ধরা পড়েছে সেটা কেন্দ্রীয় কমিটিই ভালো বলতে পারবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ