মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এলো ৯০ কোটি ডলার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এলো ৯০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ১১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। এই ১০ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৩ লাখ ৪৯ হাজার ডলার। আগের বছরের মে আসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।

সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার।

একক সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ