ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড, হাসপাতাল সীলগালা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড, হাসপাতাল সীলগালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ৯:১০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক ভূয়া চিকিৎসককে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী এ দন্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সীলগালা করা হয়। আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিলো সৌরভ। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সীলগালা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ