চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চোখের অপারেশন করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তার সঙ্গে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা করানোর কথা রয়েছে বিএনপির মহাসচিবের।

তিনি আরও জানান, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইল্যান্ড গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ