শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টিরও বিচার হতে হবে : শেখ বাবলু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টিরও বিচার হতে হবে : শেখ বাবলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। এখন জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার হতে হবে। হাসিনার সঙ্গে যারা যারা জড়িত ছিল, তাদের বিচার হতে হবে। জাতীয় পার্টিরও বিচার হতে হবে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, শাহবাগে স্লোগান শুনলাম- নিজামীর বাংলাদেশ, গোলাম আযমের বাংলাদেশ। তাদের বলতে চাই, এই বাংলাদেশ মওলানা ভাসানীর বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, মেজর জিয়ার বাংলাদেশ, জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশ। সুতরাং জাতীয় সংগীত গাইতে না দেওয়ার ধৃষ্টতা স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, দেশ গভীর সংকটে রয়েছে। এই সংকটকালীন সময়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো দেশপ্রেমিক নেতৃত্বের খুব দরকার ছিল। তার সারাটা জীবন তিনি মানুষের সেবায় কাটিয়েছেন।

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার মো. আবদুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার পারভীন নাসের খান ভাসানী, রফিকুল ইসলাম খান, বাবুল বিশ্বাস, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ