তারেক রহমান কাউকে ছাড় দিবেন না অন্যায়কারীরা রেহাই পাবে না : গিয়াসউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান কাউকে ছাড় দিবেন না অন্যায়কারীরা রেহাই পাবে না : গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে অনেককে অনৈতিক কাজের জন্য বহিস্কার করা হয়েছে। তারেক রহমান কাউকে ছাড় দিবেন না। বিলম্ব হতে পারে। কিন্তু কোন অপকর্মকারী, অন্যায়কারী রেহাই পাবে না। তিনি বহু দূরে আছেন এখন, আমাদের দায়িত্ব তার নির্দেশনা মোতাবেক দলকে পরিচালনা করা। নিন্ম পর্যায়ে কেউ বিতর্কিত হলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে হজ পালনে যাবার উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে সাক্ষাৎ করে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান যাদের নেতা বানান তাদের কাজ করতে হবে দলের প্রতি, তারেক রহমানের প্রতি। দোষী ব্যাক্তিদের পদ পদবি দিলে বিএনপির যেমন দুর্নাম হয় তেমনি জিয়া পরিবার ও তারেক রহমানেরও ক্ষতি হয়।
তিনি আরো বলেন, মানুষ অধীর আগ্রহে বসে আছে তারেক রহমান কবে দেশে ফিরবে। তারেক রহমান দেশের কল্যান করতে পারবে না একা। যতদিন না তার পাশে সৎ, ন্যায়বান তার কথা মানে এমন লোক না থাকবে। ফতুল্লা থানা বিএনপি ভাল লোকদের নিয়ে কাজ করছে। আরও যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নিতে হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের অনুরোধ। দলের প্রতি আপনাদের ভালবাসা আছে বলেই আজ আপনারা আজকের অবস্থানে। কিন্তু কেউ যদি ভুলে যান দলের জন্য আপনাদের কঠোর হতে হবে, কাছের লোককে শাস্তি দিতে হবে। তাহলে হবে না। আমরা আপনাদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে পারি কিন্তু ব্যাবস্থা নিতে পারি না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে গিয়ে যখন সমাধান পাই না তখন আমরা হতাশ হই৷
তিনি বলেন, আমরা অপরাধ করলে আমাদেরও আপনারা ছাড়বেন না। এ দলটির প্রতি বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্খা। কেন্দ্রীয় নেতাদের আরও কঠোর হতে হবে। জনগণের পছন্দ মতই দলকে পরিচালনা করতে হবে। নেতৃত্ব দেয়ার সময় ভাল মন্দ পরীক্ষা করে দিবেন। যোগ্যদের ছাড়া সংগঠন করলে করতে পারেন। কিন্তু সে কমিটি কী কাজ করে সেটার খোঁজ খবর নিতে হবে। ফতুল্লা থানা বিএনপি উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যাবস্থা নিয়েছেন তাই আমি তাদের ধন্যবাদ দিচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ