ঠাকুরগাঁওয়ে চা চাষিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে চা চাষিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চা উৎপাদনে গুণগত মান বজায় রাখতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা উত্তরণের উপায় খুঁজে বের করতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। চা শিল্পে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চত্বরে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্র্রশাসক ইশরাত ফারজানা।

গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আমির হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা প্রমূখ।

এসময় বক্তরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে চা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নারী নেতৃত্বাধীন চা কো-অপারেটিভের ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য।

সভায় উপস্থিত চা চাষিরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ