ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবার ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই কর্মসূচি পালন করবে।

এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। ওই দিনই অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার (১৭ মে) একই কর্মসূচি পালন করবে ঘোষণা দিয়েছিল বিক্ষোভকারীরা।

পরে শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নগর ভবন টু সচিবালয় অভিমুখে লংমার্চ’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ