যুক্তরাজ্য যুবদলের কমিটিতে বিশ্বনাথের ১৩ জন, ওসমানীনগরের ১৬ জন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য যুবদলের কমিটিতে বিশ্বনাথের ১৩ জন, ওসমানীনগরের ১৬ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন শুক্রবার (১৬ মে) যুক্তরাজ্য যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণ্যাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যুক্তরাজ্য যুবদলের ওই কমিটিতে বিভিন্ন পদে স্থান পেয়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার ১৩ জন যুব নেতা। যারা প্রবাসে যাওয়ার পূর্বে বাংলাদেশে অবস্থানকালে যুবদল-ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। পালন করেছেন অনেক গূরুত্বপূর্ণ পদের দায়িত্ব।সিলেট ভ্রমণ প্যাকেজ

পূর্ণ্যাঙ্গ কমিটিতে স্থান পাওয়া বিশ্বনাথের যুব নেতারা হলেন- সভাপতি আফজাল হোসেন, সহ সভাপতি আবু তাহের, আব্দুল ওয়াহিদ আলমগীর, সহ সভাপতি (রিজিওয়াল জোন-১) লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুুল হামিদ খান সুমেদ, আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিয়া, শেখ হারুনুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক (রিজিওয়াল-১) শামছুল ইসলাম, সহ সাংগঠনিক (রিজিওয়াল-২) মাছরুল হোসেন, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য জিয়াউল ইসলাম জিয়া।

যুক্তরাজ্য যুবদলের কমিটিতে বিশ্বনাথের ১৩ জন স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নব-গঠিত যুক্তরাজ্য যুবদলের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ।

যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিতে ওসমানীনগরের ১৬ নেতা

জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়। যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সিলেটের ওসমানীনগর উপজেলার ১৬ যুবদল নেতা স্থান পেয়েছেন।

তারা হলেন,সহ সভাপতি-আখতার আহমেদ শাহিন, সহ সভাপতি-শানুর মিয়া, সহ সভাপতি – আব্দুল খয়ের, সহ সভাপতি – সুপান আহমেদ, সহ সভাপতি – মুদাচ্ছির খান, সিঃ সদস্য – ইশতিয়াক আহমেদ, যুগ্ম সম্পাদক – নুরুল আলী রিপন, যুগ্ম সম্পাদক – মিয়া মো: জামিল, সহ সাধারণ সম্পাদক-জামিল হুসেন খান, সহ সাধারণ সম্পাদক – তারেক আল জুবায়ের, সহ সাধারণ সম্পাদক – এমরান আহমেদ, সহ সাধারণ সম্পাদক – গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক – শিপন আহমেদ, সমাজ কল্যান সম্পাদক – মিফতাউর রহমান জাহান, সমাজ কল্যান সম্পাদক – আব্দুল হাকিম জিলু , ক্রিড়া সম্পাদক – সাইফুর রহমান। যুক্তরাজ্য নব-গঠিত কমিটির প্রচার সম্পাদক শিপন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ