শ্রমবাজার নিয়ে সংবাদ সম্মেলনে এসে বায়রার দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১৯, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১৯, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলায়তনে অ্যাড. সাজ্জাদ, আতিক গং এবং রিয়াজুল, ফখরুল ইসলাম গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ফখরুল ইসলাম এবং বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়। উভয় গ্রুপের সংঘর্ষের সময় ভাংচুরে রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি হলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মচারী।
জানা গেছে, মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে বায়রার একাংশের পক্ষ থেকে ফখরুল ইসলাম সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আহ্বান করেন। এতে বিরোধী পক্ষের লোকজন প্রবেশ করতে চাইলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে উভয় গ্রুপের লোকজন রিপোর্টার্স ইউনিটির বাহিরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে বিবাদ নিরসনে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছে পুলিশ।
জনতার আওয়াজ/আ আ