মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২০, ২০২৫ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২০, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ পাবেন সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি জানান, অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা একটিভলি কনসিডার করছে সরকার। একটি কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। বাজেটে ওয়ার্ক আউট করে দেখি; কখন থেকে, কতো দিতে পারবো। মহার্ঘ ভাতা নিয়ে দ্বিধা হওয়ার কারণ নেই। এটি সরকার বিবেচনা করবে।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করা ও স্থলবন্দর দিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ