৪ পৌরসভা ও ১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
দেশের মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া তিন পৌরসভা, দুই উপজেলা, ৩৩ ইউনিয়ন পরিষদে শূন্যপদে উপ-নির্বাচন এবং বিভিন্ন কারণে আটকে থাকা ১৩ ইউপির পুননির্বাচন শুরু হয়েছে । আজ সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন হচ্ছে। শূন্য পদে উপ-নির্বাচন রয়েছে তিনটি পৌরসভায় ও দুই উপজেলায়। এছাড়া ১৫টি ইউপির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন শূন্য পদে ৩৩ ইউপির উপ নির্বাচন ও বিভিন্ন কারণে পুননির্বাচন হচ্ছে ১৩ ইউপিতে। দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হলেও বাকি সব এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন নির্বাচনী এলাকাগুলোতে।
জনতার আওয়াজ/আ আ