নারায়ণগঞ্জ থেকে ঢাকা মহানগর আ’লীগ নেত্রী টুসি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ থেকে ঢাকা মহানগর আ’লীগ নেত্রী টুসি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেত্রী রজনী আক্তার টুসিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে। এ সময় টুসি জয় বাংলা শ্লোগান দিতে থাকে। এলাকাকাসি তার উপর জুতা নিক্ষেপ করে। পওে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
তিনি জানান, রজনী আক্তার টুসি প্রায় তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ি ঘেরাও করে এবং থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
রজনী আক্তার টুসি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও আবুল কাশেমের মেয়ে।
এদিকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলার আসামি টুসি। শনিবার রাতেই টুসিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ