মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২৬, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২৬, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
মানবিকতা লালন করি,নৈতিক শিক্ষাড দেশ গড়ি এই প্রতিপাদ্যে শরীডতপুরে টেকসই উন্নডন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।সোমবার সকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মাদারীপুর জেলার সহকারী পরিচালক শ্রী মিন্টু কুমার ভদ্রের সঞ্চালনায় ও প্রধান কার্যালয়ের উপ-প্রকল্প পরিচালক শ্রীমতি কাকলি রানী মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভেদেরগঞ্জ সার্কেল সৌম্য শেখর পাল,মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রধান কার্যালয়ের উপ-প্রকল্প পরিচালক শ্রী মদন চক্রবর্তী।এ সময় আরো উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শরীয়তপুর জেলার সহকারী প্রকল্প পরিচালক মো: নুরুল ইসলাম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ডা. হেমন্ত দাস।এ সময় বক্তারা বলেন,এই প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়াও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা মৌলিক শিক্ষা লাভ করছে,যা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। কর্মশালায় শরীয়তপুর জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ,মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত প্রায় ৪৫জন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ