গাড়ি বহর নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারতে আলোচিত জাকির খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাড়ি বহর নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারতে আলোচিত জাকির খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আলোচিত ছাত্র নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজার জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক দিদার খন্দকার প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতাদের নিয়ে মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ