ইশরাকের শপথ: আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশরাকের শপথ: আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ পাঠে আদালতের রায়ের অপেক্ষা করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ মে) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা কর্তৃক জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে ২২ মে হাইকোর্টে দায়ের করা রিটটি খারিজ হওয়ার পরে স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিল। এ অবস্থায় গত ২৫ মে ২০২৫ মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন।

এছাড়াও গত ২৬ মে ২০২৫ একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২.০৫.২০২৫ তারিখে খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ