তোমরা রুটি খাও, না হলে আমার বুলেট তো আছেই: পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তোমরা রুটি খাও, না হলে আমার বুলেট তো আছেই: পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
টানা কয়েকদিনের সংঘর্ষ ও উত্তেজনার পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। আপাতত সামরিক উত্তেজনা কমলেও দুই দেশের নেতাদের বক্তব্যে এখনো চড়া সুর বজায় রয়েছে।

এর মধ্যেই পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, তোমরা রুটি খাও, না হলে আমার বুলেট তো (তোমাদের জন্য) আছেই।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এবার সরাসরি পাকিস্তানের জনগণের দিকেই মুখ করে এই বার্তা দিয়েছেন মোদি। তিনি বলেন, “আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—সন্ত্রাসবাদ থেকে তোমরা কী পেয়েছ? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর তোমরা কোথায় দাঁড়িয়ে আছ?”

পাকিস্তানকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে সে দেশের জনগণকেই এগিয়ে আসার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে গুজরাটের দাহোদে আরেক নির্বাচনী জনসভায় মোদি ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে বলেন, “যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করে, তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াও নিশ্চিত হয়ে যায়।”

তিনি দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’ শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ভারতীয় মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ