যে গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, সে রাষ্ট্রের পদ কিভাবে ছাড়বে? - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যে গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, সে রাষ্ট্রের পদ কিভাবে ছাড়বে?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেত্রী নিলুফা বলেছেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে চায় না, সে রাষ্ট্রের পদ ছাড়বে কিভাবে ছাড়বে? তিনি বলেন, ‘তার এই কথাগুলো বলা, এই নাটক করা; আপনি দেখেন যে নাহিদকে দিয়ে পদত্যাগের নাটক করালো।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এনসিপি নাকি কিংস পার্টি না। তাহলে বিএনপি দেখা করতে চায়, দেখা করতে পারে না।

বিএনপির মতো একটা দল যার জন্য তিন দিন সরকার গঠন হলো না, সেই দলের সঙ্গে দেখা করার সময় নাই তার (ড. ইউনূস)। অথচ সে পদত্যাগ করবে কি করবে না, সেটা বাচ্চাদের ডেকে বলতেছে। তাদের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে। তাকে পদত্যাগ করতে তো কেউ না করে নাই; তাহলে পদত্যাগ করলেন কেন সে?’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ