সানি দেওলের সঙ্গে ‘বর্ডার টু’তে থাকছেন দিলজিৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সানি দেওলের সঙ্গে ‘বর্ডার টু’তে থাকছেন দিলজিৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

সানি দেওলের সঙ্গে ‘বর্ডার টু’তে থাকছেন দিলজিৎ
 

দর্শকপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবার সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বহু প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার টু’তে। আগামী ১০ জুন থেকে এই ছবির শুটিং শুরু করবেন দিলজিৎ। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’ এর সিক্যুয়েল ‘বর্ডার টু’ দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানি দেওল ইতোমধ্যেই ছবির শুটিং শুরু করে দিয়েছেন এবং দিলজিৎ শিগগিরই তার সঙ্গে যোগ দেবেন। জানা গেছে, জুলাই মাসে দিলজিৎ বরুণ ধাওয়ানের সঙ্গেও শুটিং করবেন। নির্মাতারা ২০২৫ সালের ১০ আগস্টের মধ্যে পুরো শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বর্ডার ২’-তে দিলজিৎ দোসাঞ্জকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে দিলজিৎ একজন সাহসী ভারতীয় বিমান বাহিনীর অফিসার নির্মল জিৎ সিংয়ের চরিত্রে অভিনয় করবেন, যিনি যুদ্ধে সাহসিকতার জন্য মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন।

অন্যদিকে, বরুণ ধাওয়ানকে মেজর হোশিয়ার সিং দাহিয়ার চরিত্রে দেখা যাবে। অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও বরুণ ধাওয়ান ছাড়াও অহন শেট্টি অভিনয় করছেন। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। ধারণা করা হচ্ছে, ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে মুক্তি পাবে। সানি দেওল এবং দিলজিৎ দোসাঞ্জের এই নতুন জুটি পর্দায় কেমন জাদু দেখায়, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ