টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
 

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই এলাকায় পা‌রিবা‌রিক কলহের জেরে গার্মেন্টস কর্মীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামী সুজন মিয়া পলাতক রয়েছে।
বৃহস্প‌তিবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। তাদের দুই সন্তান রয়েছে।

নিহত কবিতা আক্তারের (২৫) গ্রামের বা‌ড়ি নীলফামারী জেলায়। তারা সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

এলাকাবাসী জানায়, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কবিতা ওই এলাকার এক‌টি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী সুজন পেশায় একজন মেকানিক। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে সুজন মিয়া উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন ঘটনা টের পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মক (ওসি) বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক রয়েছে। এই ঘটনায় নিহত ক‌বিতার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ