দিনাজপুরে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুরে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৮টার দিকে পার্বতীপুরের মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে রসুলপুর এলাকায় ট্রাক থামিয়ে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়।

আটক হওয়া তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এ সময় তারা চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করেন। এ সময় পালিয়ে যায় অন্যরা।

পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ